মাদ্রাসায় নির্যাতনের অভিযোগ: শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি মাদ্রাসার শৌচাগার থেকে নাঈম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে রায়েরবাগ জোড়াখাম্বা রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় তলার টয়লেটের শাওয়ারের সাথে ওড়না পেঁচিয়ে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, লাশের বিভিন্ন স্থানে বেত দিয়ে মারার দাগ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
নিহতের মামা সুমন অভিযোগ করে বলেন, গতকাল মাদ্রাসার শিক্ষকরা নাঈমকে বেত দিয়ে মারধর করেছিলেন। এই নির্যাতন সহ্য করতে না পেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। শরীয়তপুর জেলার বাসিন্দা নাঈম যাত্রাবাড়ীর মুরাদপুরে পরিবারের সাথে থেকে ওই মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করতো। তার বাবা বাবু শেখ পেশায় একজন রিকশাচালক।
সম্পর্কিত খবর
জাতীয় ঐক্যের স্বার্থে সবাই ‘অধিবাসী’, ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃক্ষরোপণ শুধু নয়, গাছের যত্ন নিতে হবে: অর্থমন্ত্রীর আহ্বান
জ্বালানি খাতে আগের ধারাবাহিকতা ভাঙতে বৈপ্লবিক পদক্ষেপের ডাক
কলম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর
২০৩৪ সালেই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশের: ইউএসবিবিসি
সরকারি চাকরির পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা

আরও পড়ুন

মাদ্রাসায় নির্যাতনের অভিযোগ: শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি মাদ্রাসার শৌচাগার থেকে নাঈম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে রায়েরবাগ জোড়াখাম্বা রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় তলার টয়লেটের শাওয়ারের সাথে ওড়না পেঁচিয়ে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, লাশের বিভিন্ন স্থানে বেত দিয়ে মারার দাগ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
নিহতের মামা সুমন অভিযোগ করে বলেন, গতকাল মাদ্রাসার শিক্ষকরা নাঈমকে বেত দিয়ে মারধর করেছিলেন। এই নির্যাতন সহ্য করতে না পেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। শরীয়তপুর জেলার বাসিন্দা নাঈম যাত্রাবাড়ীর মুরাদপুরে পরিবারের সাথে থেকে ওই মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করতো। তার বাবা বাবু শেখ পেশায় একজন রিকশাচালক।
সম্পর্কিত খবর
জাতীয় ঐক্যের স্বার্থে সবাই ‘অধিবাসী’, ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃক্ষরোপণ শুধু নয়, গাছের যত্ন নিতে হবে: অর্থমন্ত্রীর…
জ্বালানি খাতে আগের ধারাবাহিকতা ভাঙতে বৈপ্লবিক পদক্ষেপের ডাক
কলম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর
২০৩৪ সালেই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশের:…