তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় সোমবার বিকেলে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ ট্রেনের ধাক্কায় আহত হয়ে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে তেজগাঁও রেলগেট সংলগ্ন এলাকায় একটি ট্রেনের ধাক্কায় প্রায় ৬০ বছর বয়সী ওই ব্যক্তি গুরুতর আহত হন। আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারী ইসরাফিল পলাশ ও অন্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকরা সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় সোমবার বিকেলে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ ট্রেনের ধাক্কায় আহত হয়ে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে তেজগাঁও রেলগেট সংলগ্ন এলাকায় একটি ট্রেনের ধাক্কায় প্রায় ৬০ বছর বয়সী ওই ব্যক্তি গুরুতর আহত হন। আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারী ইসরাফিল পলাশ ও অন্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকরা সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…