পদ্মা ব্যারাজে দেশের জিডিপিতে ১ শতাংশ পর্যন্ত বাড়বে: রাশেদ আল মাহমুদ
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশের অর্থনীতিতে পদ্মা ব্যারাজ প্রকল্পটি বড় ধরনের অবদান রাখবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
এই মেগা প্রকল্পটি জিডিপিতে শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে এক শতাংশ পর্যন্ত প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন তিনি। ২০৩৩ সালের মধ্যে এর কাজ শেষ হওয়ার প্রত্যাশা করছেন এই উপদেষ্টা। তবে ২০২৯ সালের মধ্যে এর প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। ড. তিতুমীর এ সময় ১৯৭৭ সালে জিয়াউর রহমানের আমলের পানি ব্যবস্থাপনার পদক্ষেপকে যুগান্তকারী বলে অভিহিত করেন এবং পরবর্তীকালে বিদেশিদের পরীক্ষা-নিরীক্ষার নেতিবাচক দিক তুলে ধরেন।
মানুষ ও প্রকৃতির কথা চিন্তা করেই পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সংশোধন করা হয়েছে বলে জানান তিনি। সাধারণ মানুষের চাহিদার ওপর ভিত্তি করেই এই পরিবর্তন আনা হয়েছে যা দেশের সামগ্রিক পানি ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
সম্পর্কিত খবর
তেলের দাম বাড়ার গুজবে রাজধানীর পাম্পে দীর্ঘ লাইন
তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে আরও সতর্ক হওয়ার নির্দেশ চসিক মেয়রের
মাদরাসাছাত্র নাঈমের মরদেহ উদ্ধার, শরীরে বেতের আঘাতের দাগ
সামাজিক যোগাযোগে গুজব ঠেকাতে এফবিআইয়ের সহায়তা চান আইজিপি
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য অস্ট্রেলিয়ার ২৫ মিলিয়ন ডলারের নতুন সহায়তা

আরও পড়ুন

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য অস্ট্রেলিয়ার ২৫ মিলিয়ন ডলারের…