জামিনে বের হয়েই কারাফটকে ফের গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী টেম্পু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক পেরিয়ে বাইরে আসার ঠিক মুহূর্তেই ফের গ্রেফতার হয়েছেন দুর্ধর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পু। আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়ে যখন তিনি কারাগার থেকে বের হচ্ছিলেন, তখন অপেক্ষমাণ পুলিশ সদস্যরা তাকে নতুন একটি মামলায় গ্রেফতার করে।
রোববার (২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ আদালত টেম্পুর মুক্তির আদেশ দিলেও ২০২৫ সালের ১৩ জুন কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী এই সন্ত্রাসীর বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এর আগে তিনি ১৩ বার গ্রেফতার হলেও প্রতিবারই জামিন নিয়ে আবারও অপরাধ জগতে ফিরে আসেন। এছাড়া তার বিরুদ্ধে জারি হওয়া প্রিভেন্টিভ ডিটেনশন ওয়ারেন্ট (পিডব্লিউডি) বহাল থাকায় এবং নতুন মামলায় গ্রেফতার দেখানোর কারণে তিনি আর মুক্তি পাননি।
সম্পর্কিত খবর
ছয় বছরের শিশু তাসফিয়াকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ট্রাফিক পুলিশ
পটিয়ায় চোরাই অটোরিকশা বিক্রির সময় গ্রেফতার ৩, উদ্ধার ৪
নদীবন্দরে সতর্কতা প্রত্যাহার, স্বাভাবিক নৌচলাচলের নির্দেশ
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত: আবহাওয়া অফিস
সুখবর: নদীবন্দরে কোনো সতর্কসংকেত নেই, চলাচল স্বাভাবিক
টানা চার দিন সহনীয় ঢাকার বাতাস, দূষণের শীর্ষে লাহোর

আরও পড়ুন

জামিনে বের হয়েই কারাফটকে ফের গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী টেম্পু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক পেরিয়ে বাইরে আসার ঠিক মুহূর্তেই ফের গ্রেফতার হয়েছেন দুর্ধর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পু। আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়ে যখন তিনি কারাগার থেকে বের হচ্ছিলেন, তখন অপেক্ষমাণ পুলিশ সদস্যরা তাকে নতুন একটি মামলায় গ্রেফতার করে।
রোববার (২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ আদালত টেম্পুর মুক্তির আদেশ দিলেও ২০২৫ সালের ১৩ জুন কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী এই সন্ত্রাসীর বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এর আগে তিনি ১৩ বার গ্রেফতার হলেও প্রতিবারই জামিন নিয়ে আবারও অপরাধ জগতে ফিরে আসেন। এছাড়া তার বিরুদ্ধে জারি হওয়া প্রিভেন্টিভ ডিটেনশন ওয়ারেন্ট (পিডব্লিউডি) বহাল থাকায় এবং নতুন মামলায় গ্রেফতার দেখানোর কারণে তিনি আর মুক্তি পাননি।
সম্পর্কিত খবর
ছয় বছরের শিশু তাসফিয়াকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন…
পটিয়ায় চোরাই অটোরিকশা বিক্রির সময় গ্রেফতার ৩, উদ্ধার…
নদীবন্দরে সতর্কতা প্রত্যাহার, স্বাভাবিক নৌচলাচলের নির্দেশ
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত: আবহাওয়া…
সুখবর: নদীবন্দরে কোনো সতর্কসংকেত নেই, চলাচল স্বাভাবিক
টানা চার দিন সহনীয় ঢাকার বাতাস, দূষণের শীর্ষে…