সপ্তাহের শেষে কমবে বৃষ্টি, আগামী ৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৯:১৩ এএম
সপ্তাহের শেষে কমবে বৃষ্টি, আগামী ৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে আশার কথা হলো, চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের মাত্রা কমে আসতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেখা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবারও সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।

এদিকে মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের শেষে এসে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...