সপ্তাহজুড়ে বৃষ্টির দাপট, শেষের দিকে কিছুটা স্বস্তি

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৮:১১ এএম
সপ্তাহজুড়ে বৃষ্টির দাপট, শেষের দিকে কিছুটা স্বস্তি

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের তীব্রতা কমে আসার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় অস্থায়ী দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া প্রবণতা দেখা যাবে।

আগামী মঙ্গল ও বুধবারও দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির ব্যাপকতা থাকতে পারে। বিশেষ করে বুধবার উত্তরাঞ্চলের তিন বিভাগে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির এই প্রবণতা কমে আসতে পারে। এদিকে দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামী কয়েকদিন তা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...