চবি ৩২ ব্যাচ ক্লাবের নতুন কমিটি, সভাপতি টিটো ও সম্পাদক মঈনুল

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৬:২৬ এএম
চবি ৩২ ব্যাচ ক্লাবের নতুন কমিটি, সভাপতি টিটো ও সম্পাদক মঈনুল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩২ ব্যাচের ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী তিন বছরের জন্য এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সাজ্জাদুল আনিস টিটো এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের মোহাম্মদ আখতার মঈনুল হক। শনিবার (১ আগস্ট) চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ারের টাউন হলে অনুষ্ঠিত সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠানে এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

বিদায়ী সভাপতি শাহাদাত হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বিদায়ী কোষাধ্যক্ষ রশিদুল হাসান চঞ্চল আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন এবং নতুন কমিটির কাছে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত সহপাঠীরা। ২১ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক ড. আলাউদ্দিন, আরিফুর রহমান সুমন ও নুসরাত জাহান। এছাড়া মো. একরামুল হককে কোষাধ্যক্ষ, সোমেন মজুমদারকে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং খলিলুর রহমানকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি রিপায়ন বড়ুয়া, অধ্যাপক ড. অহিদুল আলম, অধ্যাপক ড. চৌধুরী মনিরুল হক, অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. ইকবাল সরোয়ার প্রমুখ। বক্তারা নতুন কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ব্যাচের ঐক্য ও সংহতি রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...