তিন দিন বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহ শেষে কমতে পারে দুর্যোগ
মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে এ বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ু বর্তমানে দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দেশের সব বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এসময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বাকি বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
আগারগাঁওয়ে পাসপোর্ট দালালদের ফাঁদে প্রতারণা, ৫ জনের কারাদণ্ড
গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ
তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ: সম্পর্ক নিয়ে আশাবাদ
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পে বড় ছিনতাই, লুট হলো সাড়ে ১…
চট্টগ্রামের নতুন ব্রিজে ছিনতাই, লক্ষাধিক টাকা লুটে ৫ গ্রেফতার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর

আরও পড়ুন

তিন দিন বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহ শেষে কমতে পারে দুর্যোগ
মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে এ বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ু বর্তমানে দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দেশের সব বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এসময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বাকি বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
আগারগাঁওয়ে পাসপোর্ট দালালদের ফাঁদে প্রতারণা, ৫ জনের কারাদণ্ড
গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ
তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ: সম্পর্ক নিয়ে…
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পে বড় ছিনতাই, লুট হলো…
চট্টগ্রামের নতুন ব্রিজে ছিনতাই, লক্ষাধিক টাকা লুটে ৫…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ…