প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ মর্যাদায় দেখে যুক্তরাষ্ট্র: হুমায়ুন কবির

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ২:৫২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ মর্যাদায় দেখে যুক্তরাষ্ট্র: হুমায়ুন কবির

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ মর্যাদার চোখে দেখে। রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান আস্থা ও কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন।

হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সম্প্রতি সফর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক ওয়াশিংটনের ঢাকার প্রতি গভীর আস্থার বার্তা দেয়। এই পরিচিতিমূলক সফরে দুই পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন কৌশলগত ইস্যুতে মতবিনিময় করেছে।

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ওপর জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। এটি দুই দেশের সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্বে রূপান্তরের ধারাবাহিকতা বলে মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...