সিডিএর নতুন মাস্টারপ্ল্যানে চট্টগ্রামের ৫ উপজেলা, খসড়া প্রকাশ
চট্টগ্রামকে একটি আধুনিক ও টেকসই মহানগর হিসেবে গড়ে তুলতে পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, হাটহাজারী ও রাউজান—এই পাঁচ উপজেলাকে মহাপরিকল্পনার আওতায় আনার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গত শনিবার (১ আগস্ট) সংবাদ সম্মেলনে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান (২০২৫-২০৫০)’ এর খসড়া প্রতিবেদনের কথা জানিয়েছেন।
এই মহাপরিকল্পনায় সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় এক হাজার ২৫৫ বর্গকিলোমিটার অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি অর্থায়নে বাস্তববায়িত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৫৮৭ কোটি ৮৮ লাখ টাকা। পরিকল্পনাটিতে ১৯টি খাতে মোট ২৭৬টি উন্নয়ন প্রকল্প চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে পরিবহন, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও অর্থনৈতিক উন্নয়ন।
প্রকল্পটির খসড়া চূড়ান্ত করতে আগামী রোববার (২ আগস্ট) থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬০ দিন নাগরিকদের মতামত ও আপত্তি গ্রহণ করা হবে। এর জন্য চউক ভবনে সরাসরি হাজির হওয়া ছাড়াও ডিজিটাল ওয়েব-জিআইএস (Web-GIS) প্ল্যাটফর্মের মাধ্যমেও মতামত প্রদানের সুযোগ রাখা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এর কাজ সম্পন্ন হওয়ার আশা করছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

সিডিএর নতুন মাস্টারপ্ল্যানে চট্টগ্রামের ৫ উপজেলা, খসড়া প্রকাশ
চট্টগ্রামকে একটি আধুনিক ও টেকসই মহানগর হিসেবে গড়ে তুলতে পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, হাটহাজারী ও রাউজান—এই পাঁচ উপজেলাকে মহাপরিকল্পনার আওতায় আনার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গত শনিবার (১ আগস্ট) সংবাদ সম্মেলনে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান (২০২৫-২০৫০)’ এর খসড়া প্রতিবেদনের কথা জানিয়েছেন।
এই মহাপরিকল্পনায় সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় এক হাজার ২৫৫ বর্গকিলোমিটার অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি অর্থায়নে বাস্তববায়িত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৫৮৭ কোটি ৮৮ লাখ টাকা। পরিকল্পনাটিতে ১৯টি খাতে মোট ২৭৬টি উন্নয়ন প্রকল্প চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে পরিবহন, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও অর্থনৈতিক উন্নয়ন।
প্রকল্পটির খসড়া চূড়ান্ত করতে আগামী রোববার (২ আগস্ট) থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬০ দিন নাগরিকদের মতামত ও আপত্তি গ্রহণ করা হবে। এর জন্য চউক ভবনে সরাসরি হাজির হওয়া ছাড়াও ডিজিটাল ওয়েব-জিআইএস (Web-GIS) প্ল্যাটফর্মের মাধ্যমেও মতামত প্রদানের সুযোগ রাখা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এর কাজ সম্পন্ন হওয়ার আশা করছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…