পুলিশের যানবাহনে হামলার ঝুঁকি, সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৭:২৫ এএম
পুলিশের যানবাহনে হামলার ঝুঁকি, সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি

পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলার সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারাদেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (১ আগস্ট) মাঠ পর্যায়ের সব ইউনিটে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পাঠানো বার্তায় জিপ, পিকআপ, বাসসহ সব ধরনের সরকারি যানবাহন হামলার টার্গেট হতে পারে বলে সতর্ক করা হয়েছে। দায়িত্বরত অবস্থায় কোনো গাড়ি থামানোর প্রয়োজন হলে তা নিরাপদ স্থানে পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস বা অফিস কম্পাউন্ডে গাড়ি রাখার সময় নিয়মিত টহল ও নজরদারি বাড়াতে বলা হয়েছে।

সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এটি নিয়মিত আদেশের অংশ এবং সদস্যদের সজাগ রাখতেই এটি জারি করা হয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...