পরোয়ানাভুক্ত আসামি খোকনের পকেটে ৪০ পিস ইয়াবা, বোয়ালখালীতে গ্রেফতার
চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছেন এক পলাতক মাদক ব্যবসায়ী। শনিবার (১ আগস্ট) ভোরে পৌরসভার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে তাকে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির নাম মো. খোকন (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে খোকনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহমদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বোয়ালখালীতে বাসা ভাড়া নিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।
বোয়ালখালী থানার এএসআই আবদুল মতিন ও এএসআই আবুল কালাম অভিযানটি পরিচালনা করেন। তারা জানান, খোকনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে, যার ওয়ারেন্ট কার্যকর করতেই তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ফের ইয়াবা পাওয়ায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল এবং এবার মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নতুন মামলা হয়েছে। শনিবারই তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
জুলাই আন্দোলনের কৃতিত্ব সবার, কারো একার নয়: আতিকুর রহমান রুমন
সাড়ে ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩৮৪ জন
ঢাকায় ‘বর্জ্য শোভাযাত্রা’ ও ৭৫ ওয়ার্ডে ক্লিনিং ডে পালন
আনোয়ারায় ব্যালকনি থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
অভিনব কায়দায় কোটি টাকার সোনা পাচার, বিমানবন্দরে ভারতীয় আটক
কলা চুরির প্রতিবাদে প্রাণ হারালেন পটিয়া ক্লার্কস অ্যাসোসিয়েশন নেতা

আরও পড়ুন

পরোয়ানাভুক্ত আসামি খোকনের পকেটে ৪০ পিস ইয়াবা, বোয়ালখালীতে গ্রেফতার
চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছেন এক পলাতক মাদক ব্যবসায়ী। শনিবার (১ আগস্ট) ভোরে পৌরসভার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে তাকে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির নাম মো. খোকন (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে খোকনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহমদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বোয়ালখালীতে বাসা ভাড়া নিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।
বোয়ালখালী থানার এএসআই আবদুল মতিন ও এএসআই আবুল কালাম অভিযানটি পরিচালনা করেন। তারা জানান, খোকনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে, যার ওয়ারেন্ট কার্যকর করতেই তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ফের ইয়াবা পাওয়ায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল এবং এবার মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নতুন মামলা হয়েছে। শনিবারই তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
জুলাই আন্দোলনের কৃতিত্ব সবার, কারো একার নয়: আতিকুর…
সাড়ে ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন…
ঢাকায় ‘বর্জ্য শোভাযাত্রা’ ও ৭৫ ওয়ার্ডে ক্লিনিং ডে…
আনোয়ারায় ব্যালকনি থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
অভিনব কায়দায় কোটি টাকার সোনা পাচার, বিমানবন্দরে ভারতীয়…
কলা চুরির প্রতিবাদে প্রাণ হারালেন পটিয়া ক্লার্কস অ্যাসোসিয়েশন…