আনোয়ারায় ব্যালকনি থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিমচাল এলাকায় চারতলা বিশিষ্ট একটি ভবনের ব্যালকনি থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছাঁয়া।
নিহত শিশু আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার মোহাম্মদ দেলোয়ার ও মোছাম্মৎ নিলা আক্তার দম্পতির একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, মা ঘরের কাজে ব্যস্ত থাকার ফাঁকে শিশুটি খেলতে খেলতে ব্যালকনিতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. জমির হোসেন জানান, দুর্ঘটনার পর আবিরকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন যে, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

আনোয়ারায় ব্যালকনি থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিমচাল এলাকায় চারতলা বিশিষ্ট একটি ভবনের ব্যালকনি থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছাঁয়া।
নিহত শিশু আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার মোহাম্মদ দেলোয়ার ও মোছাম্মৎ নিলা আক্তার দম্পতির একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, মা ঘরের কাজে ব্যস্ত থাকার ফাঁকে শিশুটি খেলতে খেলতে ব্যালকনিতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. জমির হোসেন জানান, দুর্ঘটনার পর আবিরকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন যে, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…