পরিচ্ছন্ন ঢাকা গড়তে স্টিয়ারিং ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানী ঢাকাকে একটি আধুনিক ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাস্তব অগ্রগতি যাচাই করতে শুক্রবার বিকেলে নিজেই গাড়ি চালিয়ে রাস্তায় নামেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বাস্তব চিত্র দেখেন।
উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সড়কের মেরামত ও পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রী এই পরিদর্শন করেন। বিকেল সাড়ে ৬টার দিকে তার গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করতে দেখা যায়। এ সময় তিনি সরেজমিনে দেখেন কর্মীরা কীভাবে বর্জ্য ব্যবস্থাপনা করছেন এবং রাস্তাঘাটের অবস্থা কেমন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
আন্তর্জাতিক সংবাদ ক্লিন ঢাকা মহানগরী ঢাকা উত্তর সিটি করপোরেশন তারেক রহমান পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রী
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

পরিচ্ছন্ন ঢাকা গড়তে স্টিয়ারিং ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানী ঢাকাকে একটি আধুনিক ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাস্তব অগ্রগতি যাচাই করতে শুক্রবার বিকেলে নিজেই গাড়ি চালিয়ে রাস্তায় নামেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বাস্তব চিত্র দেখেন।
উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সড়কের মেরামত ও পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রী এই পরিদর্শন করেন। বিকেল সাড়ে ৬টার দিকে তার গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করতে দেখা যায়। এ সময় তিনি সরেজমিনে দেখেন কর্মীরা কীভাবে বর্জ্য ব্যবস্থাপনা করছেন এবং রাস্তাঘাটের অবস্থা কেমন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…