ঢাকাকে ক্লিন সিটিতে রূপান্তরে রাস্তায় প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেই গাড়ির স্টিয়ারিং ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে হঠাৎ করেই গুলশানের বাসভবন থেকে বের হয়ে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।
গত ৩১ জুলাই বিকেল ৪টা ৫ মিনিটে গুলশান থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। নিজ হাতে গাড়ি চালিয়ে তিনি রাস্তার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বাস্তব চিত্র দেখেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করতে দেখা যায়। সরকার প্রধানের এই পরিদর্শনের কথা নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
প্রধানমন্ত্রী বারবার জানিয়েছেন, ঢাকাকে তিনি ক্লিন সিটি হিসেবে দেখতে চান। সেই লক্ষ্যে সরেজমিনে পরিস্থিতি দেখার জন্যই এই পরিদর্শন বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

ঢাকাকে ক্লিন সিটিতে রূপান্তরে রাস্তায় প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেই গাড়ির স্টিয়ারিং ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে হঠাৎ করেই গুলশানের বাসভবন থেকে বের হয়ে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।
গত ৩১ জুলাই বিকেল ৪টা ৫ মিনিটে গুলশান থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। নিজ হাতে গাড়ি চালিয়ে তিনি রাস্তার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বাস্তব চিত্র দেখেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করতে দেখা যায়। সরকার প্রধানের এই পরিদর্শনের কথা নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
প্রধানমন্ত্রী বারবার জানিয়েছেন, ঢাকাকে তিনি ক্লিন সিটি হিসেবে দেখতে চান। সেই লক্ষ্যে সরেজমিনে পরিস্থিতি দেখার জন্যই এই পরিদর্শন বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…