গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত, এক খাবার রান্নাতেও লাগছে ঘণ্টার পর ঘণ্টা

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ৮:২০ পিএম
গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত, এক খাবার রান্নাতেও লাগছে ঘণ্টার পর ঘণ্টা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের স্বল্পচাপের সমস্যা দিন দিন তীব্র হচ্ছে, যা আবাসিক, শিল্প ও সিএনজি খাতে সৃষ্টি করেছে চরম বিপাক। গত শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, শেওরাপাড়া, বাড্ডা, বসুন্ধরা, রামপুরা, খিলগাঁও, যাত্রাবাড়ী ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের এই তীব্রতা লক্ষ্য করা গেছে। চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, অনেক এলাকায় চুলার গ্যাসের চাপ এতটাই কম যে একটি খাবার রান্না করতে কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। গভীর রাত বা ভোর ছাড়া অনেকে গ্যাসের দেখাই পাচ্ছেন না। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে অনেক পরিবার বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন বা এলপিজি ব্যবহার করছেন, ফলে মাসিক ব্যয় বেড়ে যাওয়ায় তারা হিমশিম খাচ্ছেন। কর্মজীবী মানুষ সময়মত রান্না না করতে পেরে বাইরের খাবারের ওপর নির্ভর করছেন, যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে।

সিএনজি স্টেশনগুলোতেও এই সংকট ভর করেছে। গ্যাস না থাকায় অনেক স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে অথবা সীমিত পরিসরে সেবা দিচ্ছে। যেসব স্টেশন খোলা রয়েছে, সেখানে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে পরিবহন খাত ও চালকদের আয়ে বিরূপ প্রভাব পড়েছে। অন্যদিকে, শিল্পকারখানায় গ্যাস সংকটের কারণে উৎপাদন কমিয়ে আনতে হয়েছে। উদ্যোক্তাদের আশঙ্কা, সংকট দীর্ঘস্থায়ী হলে রপ্তানি আদেশ বাস্তবায়ন কঠিন হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...