সংখ্যালঘু সুরক্ষায় গণতন্ত্র জরুরি, বললেন মির্জা ফখরুল

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ৭:৪৫ পিএম
সংখ্যালঘু সুরক্ষায় গণতন্ত্র জরুরি, বললেন মির্জা ফখরুল

দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হলে উগ্রবাদ ও মৌলবাদকে প্রত্যাখ্যান করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সব নাগরিকের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার সমুন্নত থাকবে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে সনাতন পরিষদ আয়োজিত ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। নিজ বক্তব্যে ফখরুল বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে অভিহিত করে বলেন, এ দেশে ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টির কোনো সুযোগ নেই। তবে স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক চেতনার অভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হওয়ায় নাগরিকদের অধিকার সুরক্ষিত রাখা সম্ভব হয়নি।

সরকারের উদ্যোগের কথা তুলে ধরে এ লীডার বলেন, প্রথমবারের মতো সংখ্যালঘুদের দেখাশোনার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদে সনাতন ধর্মাবলম্বী, মতুয়া ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হয়েছে। সবাইকে নিয়ে রাজনীতি করার এই উদ্যোগকে তারা তাদের ‘৩১ দফার রেইনবো স্টেট’ ধারণার অংশ হিসেবে দেখছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...