শাহজালালে বিশাল অভিযান: ২ কোটির সিগারেট-স্বর্ণ উদ্ধার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত এক বিশেষ অভিযানে প্রায় দুই কোটি চার লাখ টাকার বিদেশি সিগারেট, স্বর্ণালংকার ও অন্যান্য পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাত দিয়ে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইট (বিজি-১৪৮) এর যাত্রীদের লাগেজ তল্লাশি করা হয়। এসময় ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়, যার ভেতর থেকে মন্ড ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এছাড়া অন্য যাত্রীদের কাছ থেকেও ১১১ কার্টন সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে ৪৮১ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য ও কর মিলিয়ে প্রায় সাড়ে এক কোটি টাকা।
একই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ তাজুল ইসলামের হ্যান্ডব্যাগে তল্লাশি চালিয়ে ৯৯ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের ওপর প্রযোজ্য শুল্ক, কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স হিসাব করলে মোট দুই কোটি চার লাখ সাত হাজার টাকার ওপর হিসাব দাঁড়িয়েছে।
সম্পর্কিত খবর
সালেহ শিবলী: ফ্যাসিবাদ ফিরবে না, বাংলাদেশ সব ধর্মের নিরাপদ ঠিকানা…
মাদকের আস্তানায় পটিয়াবাসীর আগুন, আটক এক মাদককারবারি
হজ মেলায় প্যাকেজের দাম নয়, সেবার মানে মনোযোগ যাত্রীদের
স্ত্রীর মানসিক নির্যাতনে বনানীতে যুবকের আত্মহত্যা
স্বল্প নিবন্ধনে শঙ্কা, চলতি বছরও হজযাত্রী কমতে পারে
লোহাগাড়ায় পুকুরে ভাসছিল অরুণ জলদাসের লাশ, উদ্ধার পুলিশের

আরও পড়ুন

শাহজালালে বিশাল অভিযান: ২ কোটির সিগারেট-স্বর্ণ উদ্ধার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত এক বিশেষ অভিযানে প্রায় দুই কোটি চার লাখ টাকার বিদেশি সিগারেট, স্বর্ণালংকার ও অন্যান্য পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাত দিয়ে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইট (বিজি-১৪৮) এর যাত্রীদের লাগেজ তল্লাশি করা হয়। এসময় ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়, যার ভেতর থেকে মন্ড ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এছাড়া অন্য যাত্রীদের কাছ থেকেও ১১১ কার্টন সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে ৪৮১ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য ও কর মিলিয়ে প্রায় সাড়ে এক কোটি টাকা।
একই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ তাজুল ইসলামের হ্যান্ডব্যাগে তল্লাশি চালিয়ে ৯৯ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের ওপর প্রযোজ্য শুল্ক, কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স হিসাব করলে মোট দুই কোটি চার লাখ সাত হাজার টাকার ওপর হিসাব দাঁড়িয়েছে।
সম্পর্কিত খবর
সালেহ শিবলী: ফ্যাসিবাদ ফিরবে না, বাংলাদেশ সব ধর্মের…
মাদকের আস্তানায় পটিয়াবাসীর আগুন, আটক এক মাদককারবারি
হজ মেলায় প্যাকেজের দাম নয়, সেবার মানে মনোযোগ…