স্বল্প নিবন্ধনে শঙ্কা, চলতি বছরও হজযাত্রী কমতে পারে

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ৫:২৮ পিএম
স্বল্প নিবন্ধনে শঙ্কা, চলতি বছরও হজযাত্রী কমতে পারে

আগামী ২০২৭ সালে সৌদি আরবে বসবাস ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা আরও কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হজ এজেন্সি মালিকরা। গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া প্রাথমিক নিবন্ধনের প্রথম পাঁচ দিনে সরকারি ব্যবস্থাপনায় মাত্র ৭৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় একজনও নিবন্ধন করেননি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারণ করেছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট ও সৌদি আরবে বাড়তি ব্যয়ের কারণে গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার টাকা প্রাথমিক ফি জমা দিয়ে নিবন্ধন করা যাবে। এরপর ১০ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, সৌদির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি ধাপ সম্পন্ন করতে হবে, তাই যারা হজে যাওয়ার ইচ্ছাপোষণ করেছেন তাদের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...