বই পড়ার বিকল্প নেই: খুলনায় পাঠক সমাবেশে বক্তাদের আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ৪:২১ পিএম
বই পড়ার বিকল্প নেই: খুলনায় পাঠক সমাবেশে বক্তাদের আহ্বান

আগামী প্রজন্মকে সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বইয়ের সাথে পরিচিত হওয়ার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুক্রবার (৩১ জুলাই) খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত বিভাগীয় পাঠক সমাবেশে বক্তারা এই আহ্বান জানান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এবং ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্র এই কর্মসূচিটি বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনার বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং প্রকৃত মানুষ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। তিনি ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি বুদ্ধিভিত্তিক ও জ্ঞাননির্ভর সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মরিয়ম বেগম জানান, সারাদেশে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে সব শ্রেণিপেশার মানুষের দোরগোড়ায় বই পৌঁছে দেওয়া হচ্ছে। প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান বলেন, সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়ায় মানুষকে সম্পৃক্ত করলে ডিভাইসের প্রতি আসক্তি কমবে।

এতে পাঁচ শতাধিক পাঠক-সদস্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, ভ্রাম্যমাণ বইমেলা, ইতিহাস-ঐতিহ্য ও জিআই পণ্যভিত্তিক স্টল প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে এই সমাবেশে সবাইকে নিয়মিত বই পড়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...