কলাবাগানে হোস্টেলে নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কলাবাগানে অবস্থিত একটি মেস বা হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামের এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে ওই হোস্টেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত পিংকি বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ী গ্রামের বাসিন্দা প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। তিনি ধানমন্ডির আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। জানা গেছে, কলাবাগানের ক্রিসেন্ট রোডের স্বপ্ন বিলাস হোস্টেলে তিনি থাকতেন। ঘটনার সময় কক্ষের অন্য দুই সহকারী ছুটিতে বাড়িতে থাকায় একাই সেখানে ছিলেন তিনি।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. লিজা আক্তার জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় ৮টার দিকে কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকা হয়। সিলিং ফ্যানের সাথে সবুজ রঙের একটি ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
জুলাইতে কমেছে নির্যাতন, বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা: এমএসএফ
বই পড়ার বিকল্প নেই: খুলনায় পাঠক সমাবেশে বক্তাদের আহ্বান
কেরানীগঞ্জে ইয়াবা কারখানায় র্যাবের অভিযান, গ্রেফতার ৪
ডিজিটাল দক্ষতায় ৪০ লাখ মানুষকে স্বাবলম্বী করবে গ্রামীণফোন
রাতে জিয়া উদ্যানে ঘোরায় এসে হাজতে কাটালেন দুই তরুণ, ছাড়তে…
গণপরিবহনে ধূমপান ও মাদক নিষিদ্ধ করল বিআরটিসি

আরও পড়ুন

কলাবাগানে হোস্টেলে নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কলাবাগানে অবস্থিত একটি মেস বা হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামের এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে ওই হোস্টেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত পিংকি বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ী গ্রামের বাসিন্দা প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। তিনি ধানমন্ডির আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। জানা গেছে, কলাবাগানের ক্রিসেন্ট রোডের স্বপ্ন বিলাস হোস্টেলে তিনি থাকতেন। ঘটনার সময় কক্ষের অন্য দুই সহকারী ছুটিতে বাড়িতে থাকায় একাই সেখানে ছিলেন তিনি।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. লিজা আক্তার জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় ৮টার দিকে কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকা হয়। সিলিং ফ্যানের সাথে সবুজ রঙের একটি ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
জুলাইতে কমেছে নির্যাতন, বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা: এমএসএফ
বই পড়ার বিকল্প নেই: খুলনায় পাঠক সমাবেশে বক্তাদের…
কেরানীগঞ্জে ইয়াবা কারখানায় র্যাবের অভিযান, গ্রেফতার ৪
ডিজিটাল দক্ষতায় ৪০ লাখ মানুষকে স্বাবলম্বী করবে গ্রামীণফোন
রাতে জিয়া উদ্যানে ঘোরায় এসে হাজতে কাটালেন দুই…