চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জিআরপি ও স্থানীয়দের সম্পৃক্ত করছে রেল

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ২:৩০ পিএম
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জিআরপি ও স্থানীয়দের সম্পৃক্ত করছে রেল

চলন্ত ট্রেনে পাথর মেরে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা রোধে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি অনুষ্ঠিত রেলওয়ের মাসিক পরিচালনা পর্যালোচনা সভায় রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, পাথর নিক্ষেপের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার স্থান ও সময়ভিত্তিক তথ্য জিআরপি অতিরিক্ত আইজিপি এবং সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাকে অবহিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কক্সবাজার রেললাইনে স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ এবং ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এই প্রতিরোধ কার্যক্রমের সাথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি ট্রেনের ছাদে অবৈধভাবে যাত্রী ভ্রমণ এবং এসিপি, সিগন্যালিং ও এসির যন্ত্রাংশ চুরির মতো অপরাধ দমনে জিআরপি ও থানা পুলিশকে আরও তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাথর নিক্ষেপপ্রবণ এলাকার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তথ্য প্রদানের মাধ্যমে স্থানীয় প্রশাসনকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...