গ্রাহক হয়রানি বন্ধে কল ড্রপ ও ইন্টারনেট প্যাকেজের মূল্য কমানোর নির্দেশ
ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, গ্রামীণফোনকে অবিলম্বে কল ড্রপ, নেটওয়ার্কের মান এবং প্যাকেজের অতিরিক্ত মূল্য নিয়ে গ্রাহকদের হতাশা দূর করতে হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে গ্রামীণফোন আয়োজিত ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিস কর্মসূচির দ্বিতীয় পর্যায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটাল সংযোগ সম্প্রসারণে কাজ করছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে হলে ডিজিটাল সাক্ষরতা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, ডিজিটাল প্রযুক্তির সুফল নারী, তরুণ, প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডারসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে এবং কোনো অঞ্চলকেই পিছিয়ে রাখা যাবে না।
ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়িক মুনাফার পাশাপাশি গ্রাহকদের স্বার্থ ও প্রত্যাশা অগ্রাধিকার পাওয়া উচিত। গ্রাহকরা যেন সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সেবা পান, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান দায়িত্ব হলো এটি নিশ্চিত করা।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

গ্রাহক হয়রানি বন্ধে কল ড্রপ ও ইন্টারনেট প্যাকেজের মূল্য কমানোর নির্দেশ
ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, গ্রামীণফোনকে অবিলম্বে কল ড্রপ, নেটওয়ার্কের মান এবং প্যাকেজের অতিরিক্ত মূল্য নিয়ে গ্রাহকদের হতাশা দূর করতে হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে গ্রামীণফোন আয়োজিত ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিস কর্মসূচির দ্বিতীয় পর্যায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটাল সংযোগ সম্প্রসারণে কাজ করছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে হলে ডিজিটাল সাক্ষরতা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, ডিজিটাল প্রযুক্তির সুফল নারী, তরুণ, প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডারসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে এবং কোনো অঞ্চলকেই পিছিয়ে রাখা যাবে না।
ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়িক মুনাফার পাশাপাশি গ্রাহকদের স্বার্থ ও প্রত্যাশা অগ্রাধিকার পাওয়া উচিত। গ্রাহকরা যেন সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সেবা পান, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান দায়িত্ব হলো এটি নিশ্চিত করা।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…