৩০ হাজার টাকার দাবিতে প্রেমিক রানার হাতে খুন হলেন তানজিলা
রাজধানীর কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তার প্রেমিক রানা হাওলাদারকে (৩০) গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ৩০ হাজার টাকার দাবি নিয়ে বিরোধের জের ধরে রানা তানজিলাকে গলা কেটে হত্যা করেন।
পিবিআই সূত্রে জানা যায়, অটোরিকশা চালক রানার সঙ্গে নিহতের প্রায় সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। তানজিলা তার কাছে ৩০ হাজার টাকা চাইলে রানা তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গত সোমবার রানা তাকে গলা কেটে হত্যা করেন। পরের দিন মদিনানগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাজেন্দ্রপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, ভিকটিমের স্মার্টফোন ও অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সম্পর্কিত খবর
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জিআরপি ও স্থানীয়দের সম্পৃক্ত করছে…
হাজারীবাগ ও শেরেবাংলায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৫
শ্রমিক ঐক্যেই দেশের পরিবর্তন, দিকনির্দেশনা দেবে শ্রমজীবীরা
গ্রাহক হয়রানি বন্ধে কল ড্রপ ও ইন্টারনেট প্যাকেজের মূল্য কমানোর…
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১
লাইসেন্স ও আমলাতান্ত্রিক জটিলতায় বিপাকে দেশের পেট্রোল পাম্প ব্যবসায়ীরা

আরও পড়ুন

৩০ হাজার টাকার দাবিতে প্রেমিক রানার হাতে খুন হলেন তানজিলা
রাজধানীর কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তার প্রেমিক রানা হাওলাদারকে (৩০) গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ৩০ হাজার টাকার দাবি নিয়ে বিরোধের জের ধরে রানা তানজিলাকে গলা কেটে হত্যা করেন।
পিবিআই সূত্রে জানা যায়, অটোরিকশা চালক রানার সঙ্গে নিহতের প্রায় সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। তানজিলা তার কাছে ৩০ হাজার টাকা চাইলে রানা তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গত সোমবার রানা তাকে গলা কেটে হত্যা করেন। পরের দিন মদিনানগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাজেন্দ্রপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, ভিকটিমের স্মার্টফোন ও অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সম্পর্কিত খবর
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জিআরপি ও স্থানীয়দের…
হাজারীবাগ ও শেরেবাংলায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৫
শ্রমিক ঐক্যেই দেশের পরিবর্তন, দিকনির্দেশনা দেবে শ্রমজীবীরা
গ্রাহক হয়রানি বন্ধে কল ড্রপ ও ইন্টারনেট প্যাকেজের…
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত…
লাইসেন্স ও আমলাতান্ত্রিক জটিলতায় বিপাকে দেশের পেট্রোল পাম্প…