চট্টগ্রামে কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষিশ্রমিকের

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ১২:৫৯ পিএম
চট্টগ্রামে কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষিশ্রমিকের

জীবিকার তাগিদে নেত্রকোনা থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে কৃষিকাজ করতেন মো. আব্দুল কুদ্দুস। শুক্রবার ভোরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এই ৪২ বছর বয়সী শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার লেলাং শাহনগর এলাকায় ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের বাড়ি নেত্রকোনায় হওয়ায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...