টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন সাতকানিয়ার মোরশেদ
চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশন এলাকায় জনপ্রিয় অ্যাপ টিকটকে ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই পা ও এক হাত হারালেন মোরশেদ আলম (২৫) নামের এক যুবক। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা মোরশেদ পরিবারের সদস্যদের নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও করছিলেন। এ সময় একটি শান্টিং ট্রেন ওই পথ দিয়ে আসছিল। চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করলেও ভিডিওর ধুমে মত্ত থাকায় তারা তা আমলে আনেননি। একপর্যায়ে ট্রেনটি কাছাকাছি আসলে মোরশেদ সরে যেতে না পেরে ট্রেনের নিচে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি জানান, দুর্ঘটনায় মোরশেদের দুই পা এবং এক হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ জানান, লোকোমাস্টার সতর্ক সংকেত দিয়েছিলেন কিন্তু রেললাইন থেকে না সরায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন সাতকানিয়ার মোরশেদ
চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশন এলাকায় জনপ্রিয় অ্যাপ টিকটকে ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই পা ও এক হাত হারালেন মোরশেদ আলম (২৫) নামের এক যুবক। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা মোরশেদ পরিবারের সদস্যদের নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও করছিলেন। এ সময় একটি শান্টিং ট্রেন ওই পথ দিয়ে আসছিল। চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করলেও ভিডিওর ধুমে মত্ত থাকায় তারা তা আমলে আনেননি। একপর্যায়ে ট্রেনটি কাছাকাছি আসলে মোরশেদ সরে যেতে না পেরে ট্রেনের নিচে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি জানান, দুর্ঘটনায় মোরশেদের দুই পা এবং এক হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ জানান, লোকোমাস্টার সতর্ক সংকেত দিয়েছিলেন কিন্তু রেললাইন থেকে না সরায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…