ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরুর ইঙ্গিত দিলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুলাই ২০২৬ ৮:৩৬ এএম
ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরুর ইঙ্গিত দিলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান কিছু অস্বস্তিকর পরিস্থিতি অতি দ্রুত দূর করা প্রয়োজন। বুধবার (২৯ জুলাই) রাজধানীতে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমন্ত্রণটি বর্তমানে সরকার পর্যালোচনা করছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর বাইরেও সৌদি আরব সফর ও জাতিসংঘের অধিবেশনে যোগদানের বিষয়টি সামগ্রিকভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয় তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, এটি ছিল প্রথম সৌজন্য সাক্ষাৎ, তাই বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তবে দুই দেশের সম্পর্ক রিসেট বা নতুন করে শুরু করতে দুই পক্ষই একমত। তিনি জোর দিয়ে বলেন, সার্বভৌম সমতার ভিত্তিতে পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে তাদের মধ্যে ঐকমত্য রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...