আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট বিদ্যুতের দর কমলো, বার্ষিক সাশ্রয় ২৫ কোটি
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার পুনর্নির্ধারিত দর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বছরে প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা সাশ্রয় হবে। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়।
জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রতিষ্ঠিত এই বিদ্যুৎকেন্দ্রটি ২০১৭ সাল থেকে উৎপাদনে রয়েছে। বিদ্যুতের দর বা ট্যারিফ পুনর্নির্ধারণ করায় প্রতি কিলোওয়াট ঘণ্টার দর ৫ টাকা ৪ পয়সা থেকে কমিয়ে ৫ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ খাতে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুপারিশের ভিত্তিতে এই সংশোধনী প্রস্তাব আনা হয়।
এই পুনর্নির্ধারিত দর অনুযায়ী, চুক্তির বাকি ১৬ বছর ১০ মাস ও ১০ দিনের মেয়াদে বিপিডিবিকে মোট ২২ হাজার ৬১৮ কোটি ১২ লাখ টাকা পরিশোধ করতে হবে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এখান থেকে অর্জিত মুনাফা বা লভ্যাংশ সরকারের কোষাগারেই জমা পড়বে।
সম্পর্কিত খবর
যাচাই-বাছাইয়ে নিয়োগের আশ্বাস, প্রাথমিকের বঞ্চিতদের অনশন স্থগিত
উত্তরায় রিকশাযোগীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই:…
জাতি-ধর্ম নির্বিশেষে সবার পাশে রাষ্ট্র, সেরিব্রাল পালসি দিবসে মন্ত্রী
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০ জন, মামলা…
মাদক ও সন্ত্রাস দমনে ঢাকার ৪ থানায় মধ্যরাতের অভিযান, গ্রেফতার…
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ বিবৃতি

আরও পড়ুন

আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট বিদ্যুতের দর কমলো, বার্ষিক সাশ্রয় ২৫ কোটি
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার পুনর্নির্ধারিত দর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বছরে প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা সাশ্রয় হবে। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়।
জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রতিষ্ঠিত এই বিদ্যুৎকেন্দ্রটি ২০১৭ সাল থেকে উৎপাদনে রয়েছে। বিদ্যুতের দর বা ট্যারিফ পুনর্নির্ধারণ করায় প্রতি কিলোওয়াট ঘণ্টার দর ৫ টাকা ৪ পয়সা থেকে কমিয়ে ৫ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ খাতে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুপারিশের ভিত্তিতে এই সংশোধনী প্রস্তাব আনা হয়।
এই পুনর্নির্ধারিত দর অনুযায়ী, চুক্তির বাকি ১৬ বছর ১০ মাস ও ১০ দিনের মেয়াদে বিপিডিবিকে মোট ২২ হাজার ৬১৮ কোটি ১২ লাখ টাকা পরিশোধ করতে হবে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এখান থেকে অর্জিত মুনাফা বা লভ্যাংশ সরকারের কোষাগারেই জমা পড়বে।
সম্পর্কিত খবর
যাচাই-বাছাইয়ে নিয়োগের আশ্বাস, প্রাথমিকের বঞ্চিতদের অনশন স্থগিত
উত্তরায় রিকশাযোগীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার…
জাতি-ধর্ম নির্বিশেষে সবার পাশে রাষ্ট্র, সেরিব্রাল পালসি দিবসে…
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০…
মাদক ও সন্ত্রাস দমনে ঢাকার ৪ থানায় মধ্যরাতের…
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ…