বিশ্বখ্যাত ডেভিডসনের মেডিসিনের উপদেষ্টা বোর্ডে বাংলাদেশি অধ্যাপক
চিকিৎসাবিজ্ঞানের ছাত্র ও শিক্ষকদের পবিত্র গ্রন্থ হিসেবে পরিচিত ‘ডেভিডসনের মেডিসিন’-এর ২৫তম সংস্করণের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ। বাংলাদেশের একজন চিকিৎসক হিসেবে এটি তার জীবনের বিরাট একটি অর্জন।
গত বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক আব্দুল্লাহ নিজেই। তিনি জানান, বিশ্বজুড়ে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কাছে এই গ্রন্থটির ব্যাপক খ্যাতি রয়েছে। এই অর্জনের কথা তিনি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন।
এই অর্জনকে জীবনের অন্যতম বড় পাওয়া বলে মন্তব্য করেছেন এই অধ্যাপক। মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় এটি সম্ভব হয়েছে। উল্লেখ্য, ক্লিনিক্যাল মেডিসিন ও শিক্ষার ক্ষেত্রে ‘ডেভিডসনের মেডিসিন’ দীর্ঘদিন ধরে সবচেয়ে নির্ভরযোগ্য রেফারেন্স হিসেবে স্বীকৃত।
সম্পর্কিত খবর
শ্রম আদালতের মামলাজট নিরসনে দ্রুত রোডম্যাপ চান শ্রমমন্ত্রী আরিফুল হক
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মুখ্য, সিটি ভোটে সৎ নেতৃত্ব চাইলেন সেলিম…
সৌদিতে দুই বাংলাদেশির ফাঁসি: বিস্তারিতের জন্য চিঠি পাঠাল ঢাকা
বিসিসিতে ৩ পদে স্থায়ী চাকরি, ২৯ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, কমবে ব্যবসায়ীদের ভোগান্তি
বিশেষ চাহিদাসম্পন্নদের ডাকে সাড়া, দাবি বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

বিশ্বখ্যাত ডেভিডসনের মেডিসিনের উপদেষ্টা বোর্ডে বাংলাদেশি অধ্যাপক
চিকিৎসাবিজ্ঞানের ছাত্র ও শিক্ষকদের পবিত্র গ্রন্থ হিসেবে পরিচিত ‘ডেভিডসনের মেডিসিন’-এর ২৫তম সংস্করণের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ। বাংলাদেশের একজন চিকিৎসক হিসেবে এটি তার জীবনের বিরাট একটি অর্জন।
গত বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক আব্দুল্লাহ নিজেই। তিনি জানান, বিশ্বজুড়ে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কাছে এই গ্রন্থটির ব্যাপক খ্যাতি রয়েছে। এই অর্জনের কথা তিনি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন।
এই অর্জনকে জীবনের অন্যতম বড় পাওয়া বলে মন্তব্য করেছেন এই অধ্যাপক। মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় এটি সম্ভব হয়েছে। উল্লেখ্য, ক্লিনিক্যাল মেডিসিন ও শিক্ষার ক্ষেত্রে ‘ডেভিডসনের মেডিসিন’ দীর্ঘদিন ধরে সবচেয়ে নির্ভরযোগ্য রেফারেন্স হিসেবে স্বীকৃত।
সম্পর্কিত খবর
শ্রম আদালতের মামলাজট নিরসনে দ্রুত রোডম্যাপ চান শ্রমমন্ত্রী…
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মুখ্য, সিটি ভোটে সৎ নেতৃত্ব…
সৌদিতে দুই বাংলাদেশির ফাঁসি: বিস্তারিতের জন্য চিঠি পাঠাল…
বিসিসিতে ৩ পদে স্থায়ী চাকরি, ২৯ অক্টোবর পর্যন্ত…