টিকটক ভিডিওর নেশায় রেললাইনে, সরে না পেরে হাত-পা হারালেন যুবক
বিনোদনের তাগিদে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছেন এক যুবক। চট্টগ্রামের দোহাজারী স্টেশন এলাকায় ট্রেনের সতর্ক সংকেত উপেক্ষা করায় সাতকানিয়ার বাসিন্দা মোরশেদ আলম (২৫) কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন। এতে তার দুই পা এবং একটি হাতের বড় অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের লোকজন নিয়ে ট্র্যাকের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণের সময় তিনি চারপাশের খেয়াল রাখেননি। এসময় পুশিং পদ্ধতিতে আসা একটি শান্টিং ট্রেন বারবার হর্ন ও সাইরেন বাজালেও তিনি তা কানে নেননি। ফলে সরে যেতে না পারায় ট্রেনের নিচে পড়ে যান তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে ভর্তি করলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি জানান, যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দোহাজারী স্টেশনের সহকারী মাস্টার মো. নেচার উল্লাহ জানান, চালক আগেই সতর্ক করেছিলেন কিন্তু তারা সরেনি।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

টিকটক ভিডিওর নেশায় রেললাইনে, সরে না পেরে হাত-পা হারালেন যুবক
বিনোদনের তাগিদে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছেন এক যুবক। চট্টগ্রামের দোহাজারী স্টেশন এলাকায় ট্রেনের সতর্ক সংকেত উপেক্ষা করায় সাতকানিয়ার বাসিন্দা মোরশেদ আলম (২৫) কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন। এতে তার দুই পা এবং একটি হাতের বড় অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের লোকজন নিয়ে ট্র্যাকের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণের সময় তিনি চারপাশের খেয়াল রাখেননি। এসময় পুশিং পদ্ধতিতে আসা একটি শান্টিং ট্রেন বারবার হর্ন ও সাইরেন বাজালেও তিনি তা কানে নেননি। ফলে সরে যেতে না পারায় ট্রেনের নিচে পড়ে যান তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে ভর্তি করলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি জানান, যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দোহাজারী স্টেশনের সহকারী মাস্টার মো. নেচার উল্লাহ জানান, চালক আগেই সতর্ক করেছিলেন কিন্তু তারা সরেনি।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…