মিরপুরে জিয়াউল আহসানের ফ্ল্যাটে দুদক, চলছে মালামাল গণনা
আদালতের নির্দেশে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসের ফ্ল্যাটে সম্পদের হিসাব নিতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম ওই বাসায় ইনভেন্টরি তালিকা তৈরির কাজ করছে।
সংস্থাটির উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে গত ২০ জুলাই নারায়নগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে সাদা সোনা, আসবাবপত্র, ইলেকট্রনিক্স ও বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করে দুদক।
গত বছরের ২৪ এপ্রিল জিয়াউল আহসানের ১৮ কোটি টাকার সম্পত্তি ক্রোক এবং ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছিল আদালত। এছাড়া চলতি বছরের ২৭ জানুয়ারি জব্দ করা সম্পত্তি রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসক ও গণপূর্ত বিভাগকে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

মিরপুরে জিয়াউল আহসানের ফ্ল্যাটে দুদক, চলছে মালামাল গণনা
আদালতের নির্দেশে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসের ফ্ল্যাটে সম্পদের হিসাব নিতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম ওই বাসায় ইনভেন্টরি তালিকা তৈরির কাজ করছে।
সংস্থাটির উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে গত ২০ জুলাই নারায়নগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে সাদা সোনা, আসবাবপত্র, ইলেকট্রনিক্স ও বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করে দুদক।
গত বছরের ২৪ এপ্রিল জিয়াউল আহসানের ১৮ কোটি টাকার সম্পত্তি ক্রোক এবং ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছিল আদালত। এছাড়া চলতি বছরের ২৭ জানুয়ারি জব্দ করা সম্পত্তি রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসক ও গণপূর্ত বিভাগকে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…