উত্তরায় অবৈধ আইফোন ও স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৬
রাজধানীর উত্তরায় অবৈধ পথে আনা মুল্যবান সামগ্রী উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপির উত্তরা পশ্চিম থানার পুলিশ এক অভিযানে ১১টি আইফোন এবং প্রায় একশ’ গ্রাম সোনার গহনা জব্দ করেছে। এ সময় সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে থানার ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোড এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ দশমিক ৩৩ গ্রাম ওজনের স্বর্ণালংকার এবং ১১টি চোরাই আইফোন উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—মহিদুল ইসলাম (৩৬), আমিনুল হক বিপ্লব (৩৬), জয়নব বেগম (৪০), ফিরোজা আলী বেগম (৪৪), নুর আজাহার (৬০) ও আজিজুল হক (৩৭)।
ডিএমপি সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের হাতে থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান সফল হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

উত্তরায় অবৈধ আইফোন ও স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৬
রাজধানীর উত্তরায় অবৈধ পথে আনা মুল্যবান সামগ্রী উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপির উত্তরা পশ্চিম থানার পুলিশ এক অভিযানে ১১টি আইফোন এবং প্রায় একশ’ গ্রাম সোনার গহনা জব্দ করেছে। এ সময় সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে থানার ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোড এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ দশমিক ৩৩ গ্রাম ওজনের স্বর্ণালংকার এবং ১১টি চোরাই আইফোন উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—মহিদুল ইসলাম (৩৬), আমিনুল হক বিপ্লব (৩৬), জয়নব বেগম (৪০), ফিরোজা আলী বেগম (৪৪), নুর আজাহার (৬০) ও আজিজুল হক (৩৭)।
ডিএমপি সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের হাতে থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান সফল হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…