গ্যাস সংকট লাঘবে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ৪:১৬ পিএম
গ্যাস সংকট লাঘবে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের চলমান গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফনে আলোচনা করেছেন বলে জানা গেছে।

গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ফোনালাপকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে গ্যাস সংকট নিরসনে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, দ্বিপাক্ষিক এই আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে এবং জ্বালানি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...