জ্ঞানভিত্তিক সমাজ গড়তে রাজশাহী ও রংপুরে বর্ণাঢ্য পাঠক সমাবেশ

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৬:০৯ পিএম
জ্ঞানভিত্তিক সমাজ গড়তে রাজশাহী ও রংপুরে বর্ণাঢ্য পাঠক সমাবেশ

মেধা ও মননের বিকাশ ঘটিয়ে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহী এবং রংপুরে বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় গত শুক্রবার রাজশাহী ও শনিবার রংপুরে এ কর্মসূচি পালন করা হয়।

রংপুরের বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বর্ণাঢ্য র‍্যালি, ভ্রাম্যমাণ বইমেলা, ঐতিহ্যভিত্তিক স্টল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পাঁচশ’র বেশি পাঠক সদস্য অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিল্লাল হোসেন খান বক্তব্য রাখেন।

প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন, বই জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে এবং মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। তিনি সবাইকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান জানান। প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন খান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাংস্কৃতিক চর্চায় মনোযোগ দিলে ডিভাইস আসক্তি কমে আসবে। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন শিক্ষার্থীদের বইকে বন্ধু হিসেবে গ্রহণের পরামর্শ দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...