তরুণ প্রজন্মই দেশের উন্নয়নে মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৬:১৩ এএম
তরুণ প্রজন্মই দেশের উন্নয়নে মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের আগামী প্রজন্ম অসাধারণ মেধা ও সম্ভাবনায় ভরপুর। তাদের সঠিক পথ দেখাতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর। রোববার (২৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, দক্ষ কর্মশক্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। চীন তাদের দক্ষ শ্রমিক ব্যবহার করেই বিশ্ব অর্থনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেছে। তিনি আহ্বান জানান, তরুণ প্রজন্মের উচিত সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট না করে জ্ঞানচর্চা ও সৃজনশীল কাজে মনোযোগ দেওয়া।

শ্রমমন্ত্রী দেশের কলকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বিলম্ব হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন এবং শ্রম পরিদর্শকদের নির্দেশনা দেন। তিনি বলেন, পরিদর্শনের সময় আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের আসল সমস্যা বুঝতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...