রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণায় স্পিকারের সময় চাইবে ইসি
রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন প্রধান রাষ্ট্র নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পূর্বে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসির উদ্দিন। এ বিষয়ে স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে রোববার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমদ।
তফসিল ঘোষণার পরবর্তী পদক্ষেপ নির্ধারণে রোববার সিইসির কার্যালয়ে সকল নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিবের উপস্থিতিতে অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত আইন বিস্তারিত পর্যালোচনা করা হয়। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাই সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের নামের তালিকা ইসিতে প্রেরণ করতে হবে। এই তালিকার ভিত্তিতেই ভোটার তালিকা প্রস্তুত করে তফসিল ঘোষণা করবে কমিশন।
গত শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে, যা নিয়ে এখন দ্রুতগতিতে কাজ চলছে নির্বাচন কমিশনে।

সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণায় স্পিকারের সময় চাইবে ইসি
রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন প্রধান রাষ্ট্র নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পূর্বে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসির উদ্দিন। এ বিষয়ে স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে রোববার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমদ।
তফসিল ঘোষণার পরবর্তী পদক্ষেপ নির্ধারণে রোববার সিইসির কার্যালয়ে সকল নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিবের উপস্থিতিতে অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত আইন বিস্তারিত পর্যালোচনা করা হয়। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাই সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের নামের তালিকা ইসিতে প্রেরণ করতে হবে। এই তালিকার ভিত্তিতেই ভোটার তালিকা প্রস্তুত করে তফসিল ঘোষণা করবে কমিশন।
গত শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে, যা নিয়ে এখন দ্রুতগতিতে কাজ চলছে নির্বাচন কমিশনে।

সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…