নির্বাচন কমিশনে বদল: জনসংযোগ পরিচালক মল্লিককে সরিয়ে মমিন সরকার
নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগে বড় ধরনের পুনর্বিন্যাস করেছে সরকারি সংস্থাটি। দীর্ঘদিন ধরে জনসংযোগ পরিচালক হিসেবে কর্মরত রুহুল আমিন মল্লিককে ওই পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে এনআইডি অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে নতুন জনসংযোগ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৬ জুলাই রোববার ইসির সহকারী সচিব (মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ শাহিদুর রহমানের স্বাক্ষরে একটি দাপ্তরিক আদেশ জারি করা হয়। ওই আদেশে জানানো হয়েছে, মো. আব্দুল মমিন সরকারকে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে রুহুল আমিন মল্লিককে ইসি সচিবালয়ে উপসচিব পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এই পরিবর্তনের কিছুদিন আগে নির্বাচনবিষয়ক সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবকে একটি চিঠি পাঠায়। সেখানে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ধরে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
নির্বাচন কমিশনে বদল: জনসংযোগ পরিচালক মল্লিককে সরিয়ে মমিন সরকার
নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগে বড় ধরনের পুনর্বিন্যাস করেছে সরকারি সংস্থাটি। দীর্ঘদিন ধরে জনসংযোগ পরিচালক হিসেবে কর্মরত রুহুল আমিন মল্লিককে ওই পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে এনআইডি অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে নতুন জনসংযোগ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৬ জুলাই রোববার ইসির সহকারী সচিব (মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ শাহিদুর রহমানের স্বাক্ষরে একটি দাপ্তরিক আদেশ জারি করা হয়। ওই আদেশে জানানো হয়েছে, মো. আব্দুল মমিন সরকারকে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে রুহুল আমিন মল্লিককে ইসি সচিবালয়ে উপসচিব পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এই পরিবর্তনের কিছুদিন আগে নির্বাচনবিষয়ক সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবকে একটি চিঠি পাঠায়। সেখানে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ধরে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…