সিআইএ সাবেক কর্মকর্তা ঢাকায়, খবরের খবর নেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ৪:২৬ পিএম
সিআইএ সাবেক কর্মকর্তা ঢাকায়, খবরের খবর নেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর অপারেশন বিভাগের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন ঢাকায় অবস্থান করছেন। গত শনিবার তিনি মার্কিন দূতাবাসের রেফারেন্সে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চেক-ইন করেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ধারণা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। সাংবাদিকরা জানালে পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি সম্পর্কে অবগত নন, তখন মন্ত্রী বলেন, এটা তিনি জানবেন কীভাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেই এ বিষয়ে জিজ্ঞেস করার পরামর্শ দেন তিনি।

সাংবাদিকরা পাল্টা জানতে চান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোচরে এ বিষয়টি এসেছে কি না। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেন, তার জানার কথা নয়। তিনি আরও বলেন, এ ধরনের কিছু ঘটলে সংবাদপত্রে প্রকাশ করলে সরকার দেখবে।

এর আগে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, সিআইএ-এর ডিরেক্টরেট অব অপারেশন্সের সাবেক সিনিয়র কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন ঢাকায় এসেছেন। মার্কিন দূতাবাসের বুকিং রেফারেন্স অনুযায়ী তিনি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন। তবে তার ঢাকা সফরের উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...