সোমবার চট্টগ্রামে সিইজেড প্রকল্পের ভিত্তিপ্রস্তর, ৫০ কোটি ডলার বিনিয়োগের প্রত্যাশা

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ৩:৫৩ এএম
সোমবার চট্টগ্রামে সিইজেড প্রকল্পের ভিত্তিপ্রস্তর, ৫০ কোটি ডলার বিনিয়োগের প্রত্যাশা

কর্ণফুলী নদীর তীরে দেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ প্রকল্প ‘চীনা অর্থনৈতিক অঞ্চল’-এর যাত্রা শুরু হতে যাচ্ছে আগামী সোমবার। চট্টগ্রামের আনোয়ারায় ৭৮৩ একর জমির ওপর গড়ে ওঠা এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আনোয়ারা উপজেলার কর্ণফুলী নদীর পূর্ব তীরে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চীনের রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সাব-লিজ চুক্তি স্বাক্ষর, স্লোগান উন্মোচন এবং ওয়ান-স্টপ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্রে জানা যায়, প্রকল্পটি পূর্ণাঙ্গ চালু হলে প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেশের রপ্তানি খাতে নতুন গতি সঞ্চারিত হবে। জেটি, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগসহ সব ধরনের অবকাঠামো নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...