খরচ কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, অব্যাহত ৬ জনের

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ৩:০৯ এএম
খরচ কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, অব্যাহত ৬ জনের

সরকারি কোষাগারের ওপর চাপ কমানো এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ১৮ জন মন্ত্রীর পুলিশ এসকর্ট বা নিরাপত্তা দল প্রত্যাহার করেছে সরকার। একইসাথে পুলিশ বাহিনীতে জনবল ও যানবাহনের সংকট মোকাবিলায়ও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

সাধারণত একজন মন্ত্রীর এসকর্ট দলে একজন উপ-পরিদর্শক (এসআই), চারজন কনস্টেবল এবং একটি পুলিশ পিকআপ ভ্যান বরাদ্দ থাকে। এসব সদস্যের বেতন-ভাতা ও গাড়ির জ্বালানি খরচ সরকারি কোষাগার থেকে বহন করা হতো। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টাসহ মোট ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রীর ক্ষেত্রে এই সুবিধা অব্যাহত রাখা হয়েছে।

যারা এই বিশেষ সুবিধা পাচ্ছেন তারা হলেন—স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, রাজধানীতে মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বর্তমানে ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য কাজ করছেন, যেখানে প্রয়োজন ২ হাজার ৫৭৫ জন। প্রায় ৯০০ সদস্যের ঘাটতির কারণে দায়িত্বরত পুলিশ সদস্যদের অতিরিক্ত সময় দিয়ে কাজ করতে হচ্ছে, ফলে তাদের ওপর মানসিক ও শারীরিক চাপ বাড়ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...