চট্টগ্রামে নালা পরিষ্কারে মিলল বস্তাবন্দি ১ হাজার ৩৫০ বুলেট
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলা বাজার এলাকায় নালা পরিষ্কারের সময় বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এলাকাবাসী নালা পরিষ্কার করার সময় একটি বস্তার সন্ধান পায়, যা খুলে দেখা যায় তাতে শত শত রাউন্ড বুলেট রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বস্তাটি জব্দ করে।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল জানান, উদ্ধার করা বুলেটের সংখ্যা ১ হাজার ৩৫০ রাউন্ড। এর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২৩০টি ছোট আকারের বুলেট রয়েছে। এসব বুলেটের আনুমানিক ওজন প্রায় ১৬ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বড় আকারের বুলেটগুলো একে-৪৭ রাইফেল বা অন্য কোনো ভারী অস্ত্রের জন্য ব্যবহৃত হতে পারে। তবে এগুলোর প্রকৃত ধরন ও কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, কে বা কারা কী উদ্দেশ্যে এসব বুলেট নালায় ফেলে গেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই এলাকায় প্রায় এক বছর আগেও এমন বিপুল পরিমাণ বুলেট উদ্ধারের ঘটনা ঘটেছিল, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

চট্টগ্রামে নালা পরিষ্কারে মিলল বস্তাবন্দি ১ হাজার ৩৫০ বুলেট
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলা বাজার এলাকায় নালা পরিষ্কারের সময় বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এলাকাবাসী নালা পরিষ্কার করার সময় একটি বস্তার সন্ধান পায়, যা খুলে দেখা যায় তাতে শত শত রাউন্ড বুলেট রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বস্তাটি জব্দ করে।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল জানান, উদ্ধার করা বুলেটের সংখ্যা ১ হাজার ৩৫০ রাউন্ড। এর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২৩০টি ছোট আকারের বুলেট রয়েছে। এসব বুলেটের আনুমানিক ওজন প্রায় ১৬ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বড় আকারের বুলেটগুলো একে-৪৭ রাইফেল বা অন্য কোনো ভারী অস্ত্রের জন্য ব্যবহৃত হতে পারে। তবে এগুলোর প্রকৃত ধরন ও কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, কে বা কারা কী উদ্দেশ্যে এসব বুলেট নালায় ফেলে গেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই এলাকায় প্রায় এক বছর আগেও এমন বিপুল পরিমাণ বুলেট উদ্ধারের ঘটনা ঘটেছিল, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…