চট্টগ্রামে খানাখন্দে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে বাইকার নিহত
চট্টগ্রামের সিইপিজেড এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. মেহেদি হাসান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী। শনিবার গভীর রাতে সড়কের খানাখন্দে পড়ে যাওয়ার পর পেছন দিয়ে আসা একটি কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হন তিনি।
নগরের সিঅ্যান্ডবি এলাকার বাসিন্দা মেহেদি পেশায় ছিলেন একজন মোটরসাইকেল চালক। তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। এক সন্তানের জনক ও বিবাহিত এই যুবক শুক্রবার দিবাগত রাতে নেভি হাসপাতাল গেট সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ব্যালান্স হারিয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

চট্টগ্রামে খানাখন্দে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে বাইকার নিহত
চট্টগ্রামের সিইপিজেড এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. মেহেদি হাসান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী। শনিবার গভীর রাতে সড়কের খানাখন্দে পড়ে যাওয়ার পর পেছন দিয়ে আসা একটি কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হন তিনি।
নগরের সিঅ্যান্ডবি এলাকার বাসিন্দা মেহেদি পেশায় ছিলেন একজন মোটরসাইকেল চালক। তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। এক সন্তানের জনক ও বিবাহিত এই যুবক শুক্রবার দিবাগত রাতে নেভি হাসপাতাল গেট সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ব্যালান্স হারিয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…