শাহজালালে থাইল্যান্ড থেকে আসা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা বিপুল পরিমাণ উন্নত মানের গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম মো. জুলফিকার মোল্লা (৩৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। ডিএনসি সূত্রে জানা যায়, ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। সন্দেহজনক আচরণ দেখে তাকে আটক করা হলে তল্লাশি চালিয়ে তার ট্রলি ব্যাগের ভেতরে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ২১টি প্যাকেট পাওয়া যায়।
ওই প্যাকেটগুলোতে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত মানের গাঁজা ছিল। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং পাস এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়। ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
রাষ্ট্রপতি নির্বাচন: বিশেষ অধিবেশনের সম্ভাবনা নেই, জানালেন আইনমন্ত্রী
প্রযুক্তির নতুন দিগন্ত: সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা
প্রতিদিন ৪০ শিশুর মৃত্যু: জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অভাব
ধর্ম নিয়ে বিভেদ নয়, মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চা: তথ্যমন্ত্রী
মেধাভিত্তিক অর্থনীতির স্বপ্ন: সেমিকন্ডাক্টরকে অগ্রাধিকার ঘোষণা
পটিয়ার দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

আরও পড়ুন