পটিয়ার দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ জুলাই দুপুরে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দুর্গম পথ ও সম্ভাব্য ঝুঁকি উপেক্ষা করে এই অভিযানে ইন্নারপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিনকে (৩৩) আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে দেলোয়ারের বসতঘর তল্লাশি করে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহা কাটার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগানে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…

আরও পড়ুন

পটিয়ার দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ জুলাই দুপুরে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দুর্গম পথ ও সম্ভাব্য ঝুঁকি উপেক্ষা করে এই অভিযানে ইন্নারপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিনকে (৩৩) আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে দেলোয়ারের বসতঘর তল্লাশি করে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহা কাটার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগানে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…