রাঙ্গুনিয়ায় গাছের ডাল চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ৫:৪৭ এএম
রাঙ্গুনিয়ায় গাছের ডাল চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছের ডাল ভেঙে পড়ে নিশিত দেব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর পারুয়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি গাছের নিচে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল নিশিত। এসময় হঠাৎ গাছের একটি ভারী ডাল ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...