রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই প্রয়োজন: শফিকুল আলম
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, রাষ্ট্রপতি পদের মর্যাদা ফিরিয়ে আনতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নেতার প্রয়োজন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
তার লেখায় শফিকুল আলম উল্লেখ করেন, মির্জা ফখরুলের মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা দেশের খুব কম রাজনীতিবিদের মধ্যেই দেখা যায়। তিনি ফখরুলকে সময়ের সুপারস্টার আখ্যা দিয়ে বলেন, গত ষোল বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি আলো ছড়িয়েছেন। তার অটল সংকল্প অন্ধকার সময়ে জাতিকে পথ দেখিয়েছে।

একজন দীর্ঘদিনের রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে শফিকুল আলম লিখেছেন, গত দুই দশক ধরে তিনি ফখরুলের রাজনীতির একনিষ্ঠ ভক্ত। তার মতে, মির্জা ফখরুল রাজনীতিকে একটি মর্যাদাপূর্ণ পেশায় রূপান্তর করেছেন। রাষ্ট্রপতি পদটি সত্যিই গৌরবান্বিত হবে যদি তিনি তা গ্রহণ করেন এবং এর মাধ্যমেই জাতীয় সম্মান পুনরুদ্ধার সম্ভব হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই প্রয়োজন: শফিকুল আলম
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, রাষ্ট্রপতি পদের মর্যাদা ফিরিয়ে আনতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নেতার প্রয়োজন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
তার লেখায় শফিকুল আলম উল্লেখ করেন, মির্জা ফখরুলের মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা দেশের খুব কম রাজনীতিবিদের মধ্যেই দেখা যায়। তিনি ফখরুলকে সময়ের সুপারস্টার আখ্যা দিয়ে বলেন, গত ষোল বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি আলো ছড়িয়েছেন। তার অটল সংকল্প অন্ধকার সময়ে জাতিকে পথ দেখিয়েছে।

একজন দীর্ঘদিনের রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে শফিকুল আলম লিখেছেন, গত দুই দশক ধরে তিনি ফখরুলের রাজনীতির একনিষ্ঠ ভক্ত। তার মতে, মির্জা ফখরুল রাজনীতিকে একটি মর্যাদাপূর্ণ পেশায় রূপান্তর করেছেন। রাষ্ট্রপতি পদটি সত্যিই গৌরবান্বিত হবে যদি তিনি তা গ্রহণ করেন এবং এর মাধ্যমেই জাতীয় সম্মান পুনরুদ্ধার সম্ভব হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…