বঙ্গভবনের বাইরে স্বাভাবিক নিরাপত্তা, ভেতরে নীরবতা ও রহস্য

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ৪:৫০ এএম
বঙ্গভবনের বাইরে স্বাভাবিক নিরাপত্তা, ভেতরে নীরবতা ও রহস্য

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবরে শুক্রবার বিকেল থেকেই রাজধানীর বঙ্গভবন এলাকায় উৎসুক মানুষের ভিড় বেড়ে যায়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদে সংবাদ সম্মেলন করে জানান, গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও অটোনমিক নিউরোপ্যাথির কথা উল্লেখ করেন তিনি। এর পরপরই বঙ্গভবনের সামনে সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, বঙ্গভবনের প্রধান ফটকের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কড়া থাকলেও অতিরিক্ত কোনো বাড়বাড়ি নেই। প্রবেশপথে কাঁটাতারের ব্যারিকেড থাকলেও ছোট একটি পথ খোলা রাখা হয়েছে। সাংবাদিকদের মূল ফটকের উত্তর পাশে দাঁড়াতে না দিয়ে পাশের রাজউক ভবনের সামনে অবস্থান নিতে বলা হয়। তবে রাষ্ট্রপতি বঙ্গভবনের অভ্যন্তরে আছেন কি না বা তিনি সেখানে উপস্থিত আছেন কিনা তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উপস্থিত অনেকে ধারণা করছেন তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থাকতে পারেন।

বঙ্গভবনের বাইরের পরিস্থিতি ছিল ব্যস্ত ও উত্তাল। সংবাদকর্মী ও উৎসুক মানুষের ভিড়ের পাশাপাশি যানজটে অচল হয়ে পড়ে সড়কগুলো। জিপিও মোড় ও দৈনিক বাংলা মোড় থেকে আসা যানবাহনের চাপ একত্রিত হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছিলেন। অন্যদিকে বঙ্গভবনের অভ্যন্তরের চত্বর ছিল একেবারেই নিস্তরঙ্গ, দীর্ঘক্ষণ পর পর দু-একটি গাড়ি চলাচল করতে দেখা যায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...