স্বাস্থ্যগত কারণে সাহাবুদ্দিনের পদত্যাগ, নতুন দায়িত্বে স্পিকার হাফিজ
গুরুতর শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাহাবুদ্দিন। সম্প্রতি অটোনমিক নিউরোপ্যাথি ধরা পড়ার পর তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়ছিলেন, যা রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছিল। স্পিকার এও মন্তব্য করেন যে, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও সাবেক রাষ্ট্রপতি বর্তমান জনসমর্থিত সরকারের প্রতি সম্মান প্রদর্শন করেছেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী বিকেল ৫টা ১ মিনিটে পদত্যাগপত্র গ্রহণের পর স্পিকার নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব পালনের উদ্যোগ নেন। তিনি জানান, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময় তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছিলেন। সাহাবুদ্দিনের পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
আন্তর্জাতিক রাজনীতি জাতীয় সংসদ পদত্যাগ বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
স্বাস্থ্যগত কারণে সাহাবুদ্দিনের পদত্যাগ, নতুন দায়িত্বে স্পিকার হাফিজ
গুরুতর শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাহাবুদ্দিন। সম্প্রতি অটোনমিক নিউরোপ্যাথি ধরা পড়ার পর তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়ছিলেন, যা রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছিল। স্পিকার এও মন্তব্য করেন যে, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও সাবেক রাষ্ট্রপতি বর্তমান জনসমর্থিত সরকারের প্রতি সম্মান প্রদর্শন করেছেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী বিকেল ৫টা ১ মিনিটে পদত্যাগপত্র গ্রহণের পর স্পিকার নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব পালনের উদ্যোগ নেন। তিনি জানান, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময় তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছিলেন। সাহাবুদ্দিনের পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…