রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকার হাফিজ উদ্দিনের সাফ কথা, জানেন কিছুই না
থাইল্যান্ড থেকে দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগের খবর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই এবং তিনি দেশের বাইরে থাকায় বিষয়টি সম্পর্কে অবগত নন।
দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান স্পিকার। এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা যা শুনছেন, আমিও তা-ই শুনছি। তবে কে পদত্যাগ করলেন বা কী হয়েছে, তা আমার জানা নেই। এটি এখন অনুমাননির্ভর বিষয় বলে মন্তব্য করেন তিনি।
সংবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পিকার জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের কাছে জমা পড়ে এবং স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। তবে বর্তমানে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া তার জানা নেই বলেও তিনি স্পষ্ট করেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকার হাফিজ উদ্দিনের সাফ কথা, জানেন কিছুই না
থাইল্যান্ড থেকে দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগের খবর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই এবং তিনি দেশের বাইরে থাকায় বিষয়টি সম্পর্কে অবগত নন।
দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান স্পিকার। এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা যা শুনছেন, আমিও তা-ই শুনছি। তবে কে পদত্যাগ করলেন বা কী হয়েছে, তা আমার জানা নেই। এটি এখন অনুমাননির্ভর বিষয় বলে মন্তব্য করেন তিনি।
সংবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পিকার জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের কাছে জমা পড়ে এবং স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। তবে বর্তমানে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া তার জানা নেই বলেও তিনি স্পষ্ট করেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…