বিশ্বকাপ নিয়ে বাঁশখালীতে হামলা, মা-মেয়েসহ আহত ৩; মামলা দায়ের

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ১২:৩৪ পিএম
বিশ্বকাপ নিয়ে বাঁশখালীতে হামলা, মা-মেয়েসহ আহত ৩; মামলা দায়ের

চট্টগ্রামের বাঁশখালীতে ফুটবল বিশ্বকাপ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ জুলাই) আহত আয়েশা বেগমের ছেলে মো. রাশেদ মিয়া বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ভোরে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি এলাকায় আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে স্থানীয় কিশোর গ্যাং নেতা মোহাম্মদ মোরশেদের সঙ্গে তরুণ মোহাম্মদ রাকিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসা হলেও পরে সকালে রাকিব একটি বাড়িতে কাজ করতে গেলে মোরশেদ দলবল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। চিৎকার শুনে রাকিবকে বাঁচাতে এগিয়ে আসেন প্রতিবেশী আয়েশা বেগম। এসময় হামলাকারীরা তাকেও কুপিয়ে আহত করেন। তিনি হাত দিয়ে ঠেকালে তার হাতেও গুরুতর আঘাত লাগে।

মাকে বাঁচাতে আয়েশা বেগমের মেয়ে রাবেয়া বেগম ও প্রতিবেশী মো. আজিম উদ্দিন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালায়। এতে তারাও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মামলা বা সালিশের চেষ্টা করলে পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মামলায় মোরশেদ, ছৈয়দ, রাসেল, রাকিব, ইসহাক ও ওসমানের নাম উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...